1. খেলাধূলা
  2. জাতীয়
  3. প্রচ্ছদ
  4. বিজ্ঞান ও প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্বসংবাদ
  7. রাজনীতি
  8. সারাদেশ

ডান্স ফ্লোর মাতাতে প্রকাশ পেল দোলা ও নিলয়ের ‘কিসমত’

নিজস্ব প্রতিবেদক । মিরসরাইনিউজ২৪.কম
অগাস্ট ২৫, ২০২৬ ৩:২০ অপরাহ্ন
Link Copied!

‘বরবাদ’ সিনেমার হিট ট্র্যাক ‘আয় আয় চাঁদমামা’ দিয়ে ব্যাপকভাবে আলোচনায় আসা কণ্ঠশিল্পী দোলা রহমান এবার সিনেমার বাইরে একটি পার্টি মুডের নতুন ডান্স নাম্বার নিয়ে হাজির হয়েছেন। ‘কিসমত’ শিরোনামের এই দ্বৈত গানটিতে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন ‘ডি রকস্টার’ নিলয়।

‘কিসমত’ গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। সুর ও সংগীত পরিচালনা করেছেন আদিব কবির। গানটির র‌্যাপ অংশেও কণ্ঠ দিয়েছেন তিনি। পার্টি মুডের গানটির ভিডিওতে রয়েছে জমকালো আয়োজন, নাচ ও প্রাণবন্ত পরিবেশ। ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। কোরিওগ্রাফি করেছেন রুহুল আমিন। ভিডিওতে দোলা ও নিলয়ের পাশাপাশি অংশ নিয়েছেন একঝাঁক নৃত্যশিল্পী।

গীতিকার আসিফ ইকবাল বলেন, ‘ময়নার পর আমরা আরও একটি ডান্স নাম্বার করার চেষ্টা করেছি। দোলা ও নিলয় খুব ভালো গেয়েছে। গানের কথার সঙ্গে সামঞ্জস্য রেখে তানিম রহমান অংশু চমৎকার একটি ভিডিও নির্মাণ করেছেন। সবকিছু মিলিয়ে গানটি বেশ প্রাণবন্ত হয়েছে। আশা করছি, ‘কিসমত’ দর্শকদের আনন্দ দেবে এবং শ্রোতাদের মধ্যে ভালো সাড়া ফেলবে।’

নিলয়ও গানটি নিয়ে আশাবাদী। তিনি বলেন, ‘কিসমত দারুণ একটি ডান্স নাম্বার। শুটিংয়ের সময় আমরা নিজেরাই গানের সঙ্গে অনেকটা সময় নেচেছি। পুরো আয়োজনটাই ছিল আনন্দের। আমার বিশ্বাস, গানটি প্রকাশের পর দর্শকরাও আমাদের সঙ্গে গানের তালে নাচবেন। ‘ময়না’র পর গানচিল মিউজিকের সঙ্গে এটি আরেকটি আনন্দের কাজ। আশা করছি, শ্রোতারা গানটি উপভোগ করবেন।’

‘কিসমত’ গানটি ইউটিউবের পাশাপাশি স্পটিফাইসহ বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।