দীর্ঘ পাঁচ বছর ক্যানসারের সঙ্গে যুদ্ধ করার পর স্বাভাবিক জীবনে ফিরেছিলেন জনপ্রিয় উপস্থাপক সামিয়া আফরিন। কিন্তু সেই স্বস্তির মাঝেই তিন মাস আগে ফের ধরা পড়েছে ‘ওভারিয়ান ক্যানসার’। চিকিৎসায় দ্রুত অস্ত্রোপচার ও ‘হাই-গ্রেড কার্সিনোমা’ শনাক্তের কারণে এবার তাঁকে নিতে হচ্ছে কেমোথেরাপি। গত রবিবার ফেসবুকে এক আবেগঘন বার্তায় নিজের এই নতুন লড়াইয়ের খবর জানান তিনি।
মন খারাপ না করে নতুন লুক
ইমিউনোথেরাপি থেকে কেমোথেরাপির জার্নি
২০২২ সালে সামিয়ার শরীরে কোলন ক্যানসার (চতুর্থ ধাপ) ধরা পড়েছিল, যা ফুসফুস ও লিম্ফ নোডেও ছড়িয়ে পড়ে। সে সময় কোনো কেমো ছাড়া কেবল সিঙ্গাপুরে দীর্ঘ দুই বছরের ব্যয়বহুল ইমিউনোথেরাপি চিকিৎসার মাধ্যমে ক্যানসারকে সুপ্তাবস্থায় আনতে সক্ষম হন তিনি। নিজের অসুস্থতার কথা লোকচক্ষুর আড়ালে রেখে নিয়মিত অফিস ও স্বাভাবিক জীবনযাপন চালিয়ে গেছেন সামিয়া, কারণ কারও সহানুভূতি নিতে চাননি তিনি।
প্রথমবার কেমো ছাড়াই ক্যানসার কাবু হলেও এবারই প্রথম কেমোথেরাপির মুখোমুখি হতে হচ্ছে তাঁকে। এই কঠিন পরিস্থিতিতে সামিয়া সবার কাছে দোয়া চেয়েছেন, যেন আগের মতোই আত্মশক্তি বজায় রেখে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
বাংলাদেশ জার্নাল/এসআইপি

