1. খেলাধূলা
  2. জাতীয়
  3. প্রচ্ছদ
  4. বিজ্ঞান ও প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্বসংবাদ
  7. রাজনীতি
  8. সারাদেশ

স্পটিফাইতে যুক্ত হলো নতুন ফিচার ‘ইউজার নোটস’

নিজস্ব প্রতিবেদক । মিরসরাইনিউজ২৪.কম
অগাস্ট ২৫, ২০২৬ ৩:২৩ অপরাহ্ন
Link Copied!

অ্যালগরিদমের মাধ্যমে পার্সোনালাইজেশনের প্রতিশ্রুতি দিয়ে এলেও এবার স্পটিফাই এমন এক ফিচার যোগ করেছে, যা ব্যবহারকারীকে গানে নিজস্ব ছোঁয়া দেওয়ার সুযোগ করে দেবে।

নতুন ‘ইউজার নোটস’ নামের ফিচারের মাধ্যমে সংগীত শ্রোতারা তাদের নিজেদের তৈরি করা প্লেলিস্টের প্রতিটি গান নিয়ে অভিজ্ঞতা বা ব্যক্তিগত মন্তব্য লিখে রাখার সুবিধা পাবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

এসব নোট মনে করিয়ে দেব কোনো গান ব্যবহারকারী প্রথম কোথায় শুনেছিলেন বা কার মাধ্যমে শিল্পীর সঙ্গে তার পরিচয় হয়েছিল।

আবার কারও সঙ্গে প্লেলিস্ট শেয়ার করার ক্ষেত্রে ডিজিটাল ‘লাইনার নোটস’ হিসেবেও লিখে রাখা যাবে মনের কথা।

পুরানো দিনের মিক্সডটেপ বা মিক্সড সিডির সঙ্গে পুরোটা মেলানো না গেলেও প্লেলিস্টের এ যুগে সুবিধাটিকে অতীতের সেই স্মৃতি মনে করিয়ে দেওয়ার মতো সংযোজন বলা যায়।

পেইড বা ফ্রি উভয় ধরনের অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্যই স্পটিফাইতে ‘ইউজার নোটস’ সুবিধাটি থাকছে। তবে ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৬ বছর হতে হবে। প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু অঞ্চলে ফিচারটি চালু করেছে গান স্ট্রিম করা সেবাটি।

যারা কারো প্লেলিস্ট দেখতে পারেন তাদের কাছে এসব নোটও দৃশ্যমান হবে। ফলে পরিচিত কারও সঙ্গে প্লেলিস্ট শেয়ার করার আগে নোটের বিষয়টি মাথায় রাখা ভালো।

গানের পাশের থ্রি-ডট মেনুতে ক্লিক করে ‘অ্যাড নোট’ অপশন থেকে সহজেই এ ক্যাপশন বা মন্তব্য যোগ করতে পারবেন ব্যবহারকারী।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।