1. খেলাধূলা
  2. জাতীয়
  3. প্রচ্ছদ
  4. বিজ্ঞান ও প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্বসংবাদ
  7. রাজনীতি
  8. সারাদেশ

আন্তর্জাতিক যুব দিবসে মনোহরদী ওয়াইপিএজির বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপন

নিজস্ব প্রতিবেদক । মিরসরাইনিউজ২৪.কম
অগাস্ট ২৫, ২০২৬ ২:৩১ অপরাহ্ন
Link Copied!

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নরসিংদীর মনোহরদীতে ওয়াইপিএজির (Y-PAG) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে মনোহরদী সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য, পিএফজির কোঅর্ডিনেটর ও সাংবাদিকনেতা কাজী আনোয়ার কামাল, পিস অ্যাম্বাসেডর সাইদুর রহমান তসলিম, এমদাদুল হক টিটু, ওয়াইপিএজির কোঅর্ডিনেটর মো. আকাশসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, পিএফজি ও ওয়াইপিএজির সদস্যরা।

আয়োজকরা জানান, ‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে তরুণদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/জে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।